
------------------------------------------
মু আ হা ইবনে জালাল
নড়িয়া উপজেলা প্রতিনিধি
৩১/০৫/২৪ খ্রি তারিখে ব্যক্তিগত সহকারী আরিফুল ইসলাম সাক্ষরিত স্মারক নং-পত্র নং জা স স ২২২ শরীয়তপুর ০২/৪৫ সূত্রে জানা যায়,গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ জনাব এ কে এম এনামুল হক শামীম এম পি আগামী ০১ ও ০২ জুন ২০২৪ খ্রি: রোজ শনিবার ও রবিবার ০২ দিনের জন্য শরীয়তপুর সফর করবেন।
০১ জুন ২৪ শনিবার সকাল ১০ টায় নিজ বাস ভবন ঢাকার ধানমন্ডি হতে শরীয়তপুর জেলার উদ্দেশ্যে রওয়ানা করে সখীপুর থানার চরভাগা পাইক বাড়ী উপস্থিত হবেন।জোহর নামাজ,মধ্যাহ্ন বিরতি শেষে বিকাল ০৪ টায় সখীপুর থানার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও জন সাধারণের সাথে সাক্ষাৎ কার শেষ করে পাইক বাড়ীতে রাত্রি যাপন করবেন।
০২ জুন ২৪ রবিবার ১১ ঘটিকায় মুলফতগন্জ হাসপাতালে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মাসিক সভায় যোগদান করবেন।এরপর নড়িয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও জন সাধারণের সাথে সাক্ষাৎ কার শেষ করে নড়িয়া পানি ভবনে অবস্থান করবেন।নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে বিকাল ০৪ টায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান