
মোঃ ইব্রাহিম খলিল
সাতক্ষীরা পৌরসভার “সিইও” নাজিম উদ্দিন কে বিভিন্ন অপকর্মের দায়ে ভোলায় বদলি করার খবর পাওয়া গেছে। জানা গেছে, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা “সিইও” নাজিম উদ্দিনকে বদলি করায় পৌরসভাবাসী, সচেতন মহল সহ সুশীল সমাজের ব্যক্তিরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
গত বৃহস্পতিবার ১৩ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জ্যোতি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ বদলি করা হয়। এদিকে, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দিন এর বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ, ক্রসফায়ারের হুমকি, নির্বাহী আদালত বসিয়ে জেল-জরিমানার হুমকি, চাকরি থেকে অব্যাহতির হুমকি, সরকারি গাড়ি ব্যবহার করে মাদক বহন ও সেবন, নিয়ম বহির্ভূতভাবে ছুটি কাটানোসহ একাধিক অভিযোগ রয়েছে।
এর আগে কুড়িগ্রাম, কক্সবাজার ও বাগেরহাটের মোংলাসহ বিভিন্নস্থানে সাংবাদিকসহ সাধারণ মানুষকে নিপীড়ন করে। এসব নানাবিধ কারণে সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসা সিনিয়র সহকারী সচিব তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন সাতক্ষীরায় যোগদানের পর তার অপকর্মের যাতাকলে পিষ্ট হয় সাধারণ মানুষ।
সম্প্রতি সাতক্ষীরার এক স্থানীয় সাপ্তাহিক পত্রিকার সাংবাদিককে লাঞ্চিত করার ঘটনায় তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে সাংবাদিক সমাজ। গত ৪ জুন সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে “সিইও” নাজিম উদ্দিন কে অপসারণের দাবি জানান স্থানীয় সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক কর্মী ও নাগরিক নেতৃবৃন্দ।
বলা চলে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা “সিইও” নাজিম উদ্দিন এর অত্যাচার থেকে রক্ষা পেয়েছে সাতক্ষীরাবাসী।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান