ডেস্ক রিপোর্টঃ
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে লোহাগাড়ার সকল ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা রাখতে হবে বলে মন্তব্যে করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। তিনি বলেন, সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বে নজিরবিহীন দৃষ্ঠান্ত স্থাপন করেছেন। ইসলামের সকল কর্মকান্ড ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত করা হয়ে থাকে।তিনি আরও বলেন, কোটা আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদের সব দাবি মেনে নিয়েছে। তারপরও দেশে সংঘাত চালানো হচ্ছে। ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদ সমর্থন করে না। তাই আমাদের ইসলামের প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে। মানুষ হত্যা ও সন্ত্রাস সৃষ্টি থেকে বিরত থাকতে হবে। আমাদের সন্তানদের ভুল বুঝিয়ে কেউ যেন বিপদগামী করতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে।দেশের ক্রান্তিকালে সকল ইমাম-মুয়াজ্জিম দের ভূমিকা রাখতে হবে। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো মানুষকে বলতে হবে।
১ আগস্ট সকালে লোহাগাড়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে লোহাগাড়া উপজেলার ইমাম ও আলেম-ওলামাদের নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেছেন।
সভায় সভাপতির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান বলেছেন, কোন সংঘাত ইসলামে সমর্থন করেনা। একটি সুন্দর উপজেলা গড়তে যোগদান করার পর থেকেই কাজ করে যাচ্ছি। লোহাগাড়ায় কোন ধরণের সংঘাত চাইনা। সেজন্য আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে।আপনারা ইমাম মুয়াজ্জিনরা সমাজের জন্য রোল মডেল। আপনারা যেগুলো বলেন এলাকার মানুষ অন্তর থেকে সেসব বয়ানগুলো বিশ্বাস করে। কোন গুজব ছড়ানো যাবেনা।গুজব কারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের সন্তানেরা কোথায় যায় কি করে সেদিকে খেয়াল রাখতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ রাশেদুল ইসলাম বলেছেন, সন্ত্রাস, নাশকতামূলক কর্মকান্ডে জড়িতদের কোন প্রকার ছাড় নেই।নিরীহ কোন মানুষকে হয়রানি করছিনা। সমাজে ইমাম-মুয়াজ্জিনরা শুক্রবারে খুৎবা, আলোচনা করার সময় ইসলামে যেসব নির্দেশনা রয়েছে সেগুলো,বয়ান করতে হবে। ইসলামে কোনদিন সন্ত্রাসীদের সমর্থন করেনা। ইসলাম শান্তির ধর্ম,মানবতার ধর্ম। আপনাদের প্রত্যেক এলাকায় সতর্ক থাকবে। ওসি আরও বলেছেন, কিছুদিন ধরে পুটিবিলা ও বড়হাতিয়ায় কয়েকটি মসজিদে উস্কানিক মুলক বয়ান রেখেছে ইমাম সাহেব। তাদের প্রতি অনুরোধ ইসলামে যে সন্ত্রাসী,জঙ্গীদের সমর্থন করেননা সেটি মুসল্লীদের মাঝে তুলে ধরুন।কোনভাবেই উসকানিক মুলক বক্তব্যে/বয়ান দেওয়া যাবেনা।ইসলামের বাইরে গিয়ে বয়ান রেখে গুজব ছড়ানো যাবেনা। আগামীতে এ ধরণের বয়ান রাখলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লোহাগাড়ার আইন শৃঙ্খলা সুন্দর, শান্তিতে রাখতে আপনাদের সকলের সহযোগীতা কামনা করছি।
সভায় স্বাগত বক্তব্যে রাখেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন লোহাগাড়ার সুপার ভাইজার আবু বক্কর রফিক।
ইসলামিক ফাউন্ডেশন লোহাগাড়া মডেল কেয়ার-টেকার মোঃ রাশেদুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,লোহাগাড়া উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাসু, লোহাগাড়া মডেল মসজিদের খতিব মাওলানা আবদুল গফুর, লোহাগাড়া সদর ইউনিয়ন মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ আবদুল আজিজ,আবদুল্লাহ আল সাদ্দামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকগণ।
সভায় শেষে দোআ মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়া মডেল মসজিদের খতিব ও ইমাম মাওলানা আবদুল গফুর।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান