
কক্সবাজার সদরের নাছিমা ইয়াসমিন নামে এক ভুক্তভোগী নারী অভিযোগ করেন, চকরিয়া ফাঁসিয়াখালি দারুল উলুম মাদ্রাসার ৭ম শ্রেণীতে পড়ূয়া তার বড় ছেলে রাশিকুল ইসলাম (১৫) মাদ্রাসা থেকে ছুটিতে বাড়ী এসে গত ০৫/০২/২০২৪ তারিখে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর থেকে ছেলেকে নিকটতম আত্মীয় স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে গত ০৭/০২/২০২৪ তারিখে অপরিচিত মোবাইল নম্বর থেকে কল দিয়ে জানায় যে, রাশিকুল ইসলাম’কে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে দুই লক্ষ টাকা দাবী করে। মুক্তিপণ না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। প্রতিশ্রুতি মোতাবেক একাধিক মোবাইল নম্বরে অপহরণকারীদের পর্যায়ক্রমে একাধিকবারে সর্বমোট ১,৫০,০০০/ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মুক্তিপণ দেয়ার পরও পুনরায় তারা আরো দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। পরবর্তীতে ভুক্তভোগী নারী এ বিষয়ে র্যাব-১৫ এর নিকট অভিযোগ করেন। এছাড়াও এ সংক্রান্তে কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরী দায়ের করেন, যার নং ৭৬১, তাং ১০/০২/২০২৪ খ্রিঃ।
গত ০২/০৩/২০২৪ তারিখ অনুমান ১৭.৩০ ঘটিকার সময় র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল অভিযোগের ভিত্তিতে কক্সবাজারের উখিয়া থানাধীন থ্যাংখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে সংঘবদ্ধ অপহরণ চক্রের মূলহোতা দুই এফডিএমএন সহ তিনজন অপহরণকারী’কে আটক করা হয় এবং অপহরণ কাজে ব্যবহৃত ০১টি স্মার্ট ফোন, ০১টি বাটন ফোন ও ০১টি রবি সীম কার্ড উদ্ধার করা হয়।
৪। গ্রেফতারকৃতদের বিস্তারিত পরিচয় -
১) আবদুল্লাহ (৩৪) (এফডিএমএন), পিতা-আলী হোসেন, ব্লক-জে/৭, ক্যাম্প-১২, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
২) আমিন উল্ল্যা (১৯) (এফডিএমএন), পিতা-মৃত আবুল খায়ের, সাং-থ্যাংখালী, বালুখালী-২, ক্যাম্প-১২, ব্লক-এইচ/৪, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
৩) মোঃ তারেক (১৮), পিতা-নুর মোহাম্মদ, সাং-লিংক রোড, দক্ষিণ মুহুরী পাড়া, ৪নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন, থানা-সদর, জেলা-কক্সবাজার।
৫। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ তারেক অপহৃত ভিকটিম রাশিকুল ইসলামকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণপূর্বক উখিয়ার থ্যাংখালী রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যায়। সেখান থেকে গ্রেফতারকৃতদের পরিকল্পনা মোতাবেক ভিকটিমকে সিএনজি যোগে টেকনাফে নিয়ে গিয়ে সংঘবদ্ধ অপহরণ চক্রটির অপর এক সদস্যের নিকট হন্তান্তর করে। পরবর্তীতে তাকে গত ০৫/০২/২০২৪ তারিখে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে পাচার করে মর্মে স্বীকার করে।
৬। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান