ইয়াছিন তালুকদার শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ) শ্রীমঙ্গলের আয়োজনে ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
উপজেলা সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া ও উত্তর উত্তরসুর এলাকায় সশরীরে উপস্থিত থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের খোঁজখবর নেন এবং তাদের হাতে খাদ্য সামগ্রী ও নগদত্ত তুলে দেন কৃষিমন্ত্রী মো.
আব্দুস শহীদ এমপি।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আছাদুজ্জামানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ডায়না।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান