মোঃ আরিফ হোসেন
জেলা প্রতিনিধি, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে হামলা ও ভাংচুরের ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার বরমী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় শামীম মোড়ল বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন ঐ এলাকার মৃত আব্দুল আলী মোড়লের দুই ছেলে জাকির মোড়ল ও রনি মোড়ল। আবু সাঈদ এর ছেলে সুভাষ মোড়ল। গোলাম হোসেন মোড়লের ছেলে সোহেল মোড়ল ও সাত্তার মোড়ল এর দুই ছেলে মাহবুব মোড়ল ও জুবায়ের মোড়ল।
যানা গেছে এক গ্রামের জাকারিয়া মোড়ল এর সাথে শামীম মোড়লের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এর ই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৭ ই নভেম্বর দুপুর ১২ টার দিকে শামীম মোড়লের বাড়িতে হামলা করে। এ ঘটনার জের ধরে শামীম মোড়ল শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে প্রতিপক্ষের লোকজন খিপ্ত হয়ে ১০ নভেম্বর বাড়িতে এসে হামলা ভাংচুর ও লুটপাট করে।
এ সময় বাড়ির সি সি ক্যামেরা সহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট করে নেয় বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান