স্টাফ রিপোর্টার, শেরপুর
শেরপুরের পাঁচ থানায় নতুন ওসিসহ গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম এর সঠিক দিক নির্দেশনার মাধ্যমে পুলিশের আইনশৃঙ্খলার উন্নতির আশা করেন জেলাবাাসি। সেবাপ্রার্থীদের সেবা কার্যক্রম বৃদ্ধি এবং থানাগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার কার্যক্রমকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় জেলা পুলিশ।
জেলার পাঁচ থানায় নতুন পদায়ন পাওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেন- শেরপুর সদর থানায় মো. জুবায়দুল আলম, নকলা থানায় হাবিবুর রহমান, নালিতাবাড়ী থানায় মো. ছানোয়ার হোসেন, শ্রীবরদী থানায় মো. আনোয়ার জাহিদ ও ঝিনাইগাতী থানায় মো. আল আমিন।
এছাড়াও , মো. মোয়াজ্জেম হোসেনকে পুলিশ পরিদর্শক নালিতাবাড়ী সার্কেল, খন্দকার মো. শহিদুল হককে পুলিশ লাইনের ওআর, মো. জিয়াউর রহমানকে কোর্ট ইন্সপেক্টর শেরপুর পদে পদায়ন করা হয়।
রোববার (২২ সেপ্টেম্বর) শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ পদায়ন করা হয়। এর আগে গত ১৮ সেপ্টেম্বর অতিরিক্ত আইজি (ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক চিঠিতে শেরপুর জেলা পাঁচ থানার ওসিসহ ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ৩২ পুলিশ কর্মকর্তাকে একযোগে পুলিশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান