
লোকমান হোসেন
(যশোর জেলা) বিশেষ প্রতিনিধি
যশোর শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে। নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ আবু তালেব (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করে। পুলিশ সুত্রে জানিয়েছে তিনি বাঁগআঁচড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য।
২৬ শে সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টার দিকে বাঁগআঁচড়া বাজারে সততা ইলেকট্রনিক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ আমি আবু তালেব সাত মাইল ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি মৃত নূর মোহাম্মদ মন্ডল এর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে শার্শা থানার এফ আই আর নম্বর ২৩, ১৯ শে সেপ্টেম্বর ২০২৬ জি আর নম্বর ৩০২ এর মামলার তদন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। মামলার বিশেষ ক্ষমতায় ১৯৭৪ এর ১৫( ৩)২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ এর ৩/৪/৬ধারায় অভিযোগ রয়েছে।
শার্শা থানার এস আই আশীষ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর আবু তালেবকে শনিবার যথাযথ পুলিশ প্রহরাই বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান