
এম এ এইচ জয়।
স্টাফ রিপোর্টার।
বান্দরবানের রুমায় চাঁদের গাড়ি দুর্ঘটনায় এক নারী নিহত।
রুমা উপজেলায় জিপ গাড়ি (চাঁদের গাড়ি) দুর্ঘটনায় লিং এং খুমী (১৯) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় আরও চার জন আহত হয়েছেন।
সোমবার (৪ মার্চ) সকাল ৯টায় রুমা বাজারে আসার সময় রুমা-সামা খাল সড়কের নাজারেত পাড়ার পাশে এই দুর্ঘটনা ঘটে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
লিং এং খুমী রুমা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ক্যাতেই পাড়ার বাসিন্দা কোহয় খুমীর মেয়ে।
আহতরা হলেন— মংসিং অং মারমা, প্রু সা অং মারমা, থোয়াই সা অং মারমা ও লীনা খুমী।
ওসি মোঃ শাহজাহান স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোমবার রুমা বাজারের সাপ্তাহিক বাজার বার। সকালে সামা খাল পাড়া থেকে রুমা বাজারে আসার সময় নাজারেত পাড়ার পাশে জিপ গাড়ি দুর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলে লিং এং খুমী নামে এক নারী নিহত হন ও চার জন গুরুতর আহত হন। এ ঘটনায় আহতদের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
ক্ষতিগ্রস্তরা মামলা করলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান