বিল্লাল হোসেন,
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ-
লক্ষ্মীপুর রায়পুর উপজেলার পৌর মহিলা দলের উদ্যোগে রবিবার এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপি'র সভাপতি এবিএম জিলানীর ব্যক্তিগত কার্যালয় এ কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা ও লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুইয়া।
এ সময় আরও বক্তব্য রাখেন রায়পুর উপজেলা বিএনপি'র অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক আব্দুর জাহের মিয়াজী, মহিলা দলের সভাপতি ছাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক সুমি আক্তার ভূঁইয়া, যুবদল নেতা শফিকুল আলম আলমাস, উপজেলা মহিলা নেত্রী শিরিন সুলতানা, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতৃবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান