
বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান (উজ্জ্বল)।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব এস.এম. ফয়সলের সঙ্গে মাধবপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাধবপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করা হয়।
মতবিনিময় সভায় মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষকদের বিভিন্ন সুযোগ-সুবিধাসহ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। শিক্ষকরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।
এ সময় জাতীয় সংসদ সদস্য এস.এম. ফয়সল শিক্ষকদের বক্তব্য শোনেন এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান