
বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান (উজ্জ্বল)।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেলঘর ও তেগোরিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়ের নেতৃত্বে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও ড্রেজার ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ নেওয়ায় সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়কে প্রশংসায় ভাসাচ্ছেন মাধবপুরের সচেতন নাগরিকরা।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন স্থানে এখনো ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদী ও কৃষিজমি হুমকির মুখে পড়ছে। এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর অভিযান দাবি করেছেন তারা।
মাধবপুর উপজেলাবাসীর দাবি, বেলঘর ও তেগোরিয়া এলাকার মতো উপজেলার অন্যান্য স্থানেও যেসব এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, সেসব স্থানে দ্রুত অভিযান পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান