
নিতীশ সূত্রধর কেন্দুয়া প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার আয়োজনে মহাবতার শ্রীকৃষ্ণের শুভজন্ম অষ্টমী উপলক্ষ্যে ৬ সেপ্টেম্বর বুধবার কেন্দুয়া পৌর শহরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শুভযাত্রা অনুষ্ঠিত হয়।
হরিসভা দূর্গা মন্দির প্রঙ্গণে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা। উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো.আলী হোসেন পিপিএম,উপজেলা আ`লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, মোজাফরপুর ইউপি চেয়ারম্যান জাকির আলম ভূঞা।এসময় উপস্থিত ছিলেন,হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আহবায় দুলাল কান্তি চৌধুরী,হরিসভা মন্দির কমিটির সভাপতি ডাক্তার দিলীপ পোদ্দার, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা,হরিসভা মন্দির কমিটির সহ সভাপতি সুবীর পোদ্দার,পালা নাট্যকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস,প্রমুখ।
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের সকল স্তরের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান