
লোকমান হোসেন
সনাতন ধর্মাবলম্বীদের মহা উৎসব শ্যামা পূজা, উপলক্ষে বেনাপোল স্থল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ। সোমবার ৯ নভেম্বর ভারত থেকে কোন মাল আমদানি হবে না বলে জানিয়েছেন বেনাপোল স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বদরুজ্জামান বনি। তিনি আরো বলেন রবিবার বিকেল ৫টা থেকে ভারত থেকে মাল আমদানি বন্ধ হয়ে গেছে বেনাপোল স্টাফ এসোসিয়েশনের কর্মকর্তাদের কাছে চিটির মাধ্যমে জানিয়ে দেন। তিনারা বলেন মঙ্গলবার থেকে পুনরায় আমদানি রপ্তানি চালু হবে।
বেনাপোল কাস্টম হাউজের সমস্ত কার্যক্রম চালু থাকবে বলে জানান। বেনাপোল স্থল বন্দরের কার্যক্রম ও চালু থাকবে। বেনাপোল স্থলবন্দরে মালামাল লোড আনলোড চালু থাকবে।
বেনাপোল ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে বলে জানান। সোমবার সকাল থেকে বেনাপোল বন্দরে কার্যক্রম সম্পূর্ণভাবে চালু আছে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান