
লোকমান হোসেন
(যশোর জেলা) বিশেষ প্রতিনিধি
বেনাপোল স্থল বন্দর বাংলাদেশের একটি অন্যতম বন্দর এ বন্দর এলাকায় হাজার হাজার শ্রমিক দিনমজুরি কাজ করে। বেনাপোল বন্দরে ভারত থেকে আসা আমদানি রপ্তানি কৃত মালামাল লোড আনলোড হয়ে থাকে। কিন্তু প্রতিনিয়ত গুজব শোনা যায় আওয়ামী লীগের কিছু দুষ্কৃতকারী লোক বেনাপোল বন্দর শ্রমিকদের উপর হামলা করতে চাই।
মঙ্গলবার ৩ রা নভেম্বর সকাল ১০ টার দিকে বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বেনাপোল বন্দরের বর্ডার থেকে শুরু করে কাস্টম হাউজের পাশের রাস্তা দিয়ে বেনাপোল বন্দরের কাঁচামালের মাঠের ভেতর দিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছাই।
বেনাপোল বন্দরের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন কোন দুষ্কৃতকারী লোক শ্রমিক ইউনিয়নের ওপরে হামলা করলে তাকে ছেড়ে দেয়া হবে না। সাধারণ শ্রমিকরা এখানে দিনমজুরি কাজ করে। তিনি আরো বলেন যদি কারোর কারণে সাধারণ শ্রমিকদের উপরে হামলা হয় তাহলে তাকে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
বেনাপোল বন্দরের শ্রমিক ইউনিয়নের সকল পর্যায়ে নেতাকর্মীদের একটাই দাবি। সাধারণ শ্রমিকদের উপর কোন ভাবে অন্যায় মেনে নেয়া হবে না। এখানে সকলে এসেছে পরিশ্রম করে টাকা উপার্জন করতে।
বেনাপোল বন্দরে শ্রমিক ইউনিয়ন ২ টি ভাগে বিভক্ত। ৯২৫ ও,৮৯১ একটি হলো ১নং গোডাউন, অন্যটি ২২নং গোডাউন নামে পরিচিত। দু সাইড মিলে প্রায় ১৮০০ জন শ্রমিক কাজ করে।
বেনাপোল স্থল বন্দরের সকল শ্রমিকদের একটাই দাবি কোন দুষ্কৃতকারী বেনাপোল বন্দরের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে ছেড়ে দেয়া হবে না। সকল শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান