
বেনাপোল থেকে এনামুল হকঃ
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের নিয়মিত অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম ইমরান হোসেন রনি (২৮)। তিনি বেনাপোল থানার শিকরি গ্রামের তাহাজ্জত আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশাফ আলী জানান, আদালত থেকে জারি করা সিআর ওয়ারেন্টের ভিত্তিতে ১৮ই আগষ্ট রোজ বুধবার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে তিনি ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন বলে পুলিশ জানায়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরশাফ আলী আরও বলেন,, বেনাপোল এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত কোনো আসামিকে ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
বেনাপোল পোর্ট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান