
লোকমান হোসেন
(যশোর জেলার) বিশেষ প্রতিনিধি
যশোর, বেনাপোল বাংলাদেশের একটি অন্যতম স্থলবন্দর। বেনাপোল স্থলবন্দর দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে স্থল পথের যোগাযোগ একটি অন্যতম মাধ্যম।
বেনাপোল বন্দরে ভারত থেকে মাল আমদানি করা হয়। বিভিন্ন ধরনের মাল ভারত থেকে বাংলাদেশ বেনাপোল স্থল বন্দরে এসে পৌছাই। সি এন্ড এফ ব্যবসায়ীদের মাধ্যমে। ভারতের ঝাড়খন্ড প্রদেশ, আন্ধ্রা প্রদেশ, চেন্নাই, বেঙ্গল, কাশ্মীর সহ বিভিন্ন প্রদেশ থেকে মাল বেনাপোল স্থল বন্দরে এসে পৌঁছাই। এতে সময় লাগে দুই সপ্তাহের মত।সব মিলিয়ে সুযোগ সুবিধার্থে বাংলাদেশ ভারত রেল যোগাযোগের মাধ্যম তৈরি করছে।
ভারতের সাথে বাংলাদেশের রেল যোগাযোগ এর মধ্য বেনাপোলে গড়ে উঠছে বাংলাদেশের অন্যতম একটি রেল স্টেশন। বেনাপোল রেলস্টেশন ১২০একর রেল কোম্পানির জায়গা নিয়ে স্থাপিত হচ্ছে।
যেখানে ভারত থেকে আসা রেল থেকে মাল আনলোড করে বাংলাদেশের বিভিন্ন স্থানে মাল আমদানি করতে পারে তার সুবিধার্থে ছয় লাইন বিশিষ্ট রেল লাইন গড়ে উঠছে।
রেল স্টেশন এর দক্ষিণ পাশে বেনাপোল স্থল বন্দরের একটি নতুন ইউনিট গড়ে ওঠার প্রস্তুতি চলছে। ১০২ একর জায়গা নিয়ে নতুন ইউনিটটি গড়ে উঠবে।
রেল কর্মকর্তাগন জানান রেল স্টেশনের কাজ চলমান আছে। সকলের সহযোগিতায় কাজ দ্রুত শেষ করার প্রকিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান