
হামিদুল হক মার্শাল
নাইক্ষ্যংছড়ি,প্রতিনিধি
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের রাত্রীকালীন টহল ডিউটিতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযান পরিচালনা কালে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া গাঁজা, ও মাদক বিক্রির ৪৯৫০/- ( চার হাজার নয়শত পঞ্চাশ) টাকাসহ বাইশারীর কুখ্যাত মাদক ব্যবসায়ী রুহুল আমিন (৩৮), পিতা- মোশাররফ আলী, সাং-উত্তর বাইশারী, ৭নং ওয়ার্ড , ২নং বাইশারী ইউপি, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবানকে গ্রেফতার করা হয়।
অদ্য ২৪ আগস্ট ২০২৬ তারিখ রাত ০১.০৫ ঘটিকার সময় *নাইক্ষ্যংছড়ি থানাধীন ২নং বাইশারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ পুরাতন ইউনিয়ন পরিষদের পুর্বপার্শ্বের খোলা মাঠে* থেকে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মনজুর আহসানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শওকত জামিল এবং সঙ্গীয় ফোর্স এই অভিযানে অংশ নেন।
গ্রেফতারকৃত আসামী রুহুল আমিন (৩৮) নাইক্ষ্যংছড়ি থানাধীন ২নং বাইশারী ইউনিয়নের উত্তর বাইশারী গ্রামের মোশাররফ আলী ও মৃত আনোয়ারা বেগমের ছেলে।সে দীর্ঘ যাবৎ বাইশারী পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে সহযোগী কয়েকজন আসামীসহ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা বিক্রি করিয়া আসিতেছে। ইতি পূর্বে ও সে ২ বার মাদকসহ গ্রেফতার হয়েছে। সে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া গাঁজা, ও মাদক বিক্রির ৪৯৫০/- ( চার হাজার নয়শত পঞ্চাশ) টাকাসহ পুরাতন পরিষদের পূর্বপার্শ্বের খোলা জায়গায় সহযোগী ৩ জন আসামীসহ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা বিক্রির সময় পুলিশের অভিযানে ১ জন আসামী রুহুল আমিন ধৃত হয়। এ বিষয়ে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন ।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান