
মাওলানা মোঃ আব্দুল মোতালেব ,
স্টাফ রিপোর্টার।
জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগে দাখিলকৃত তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বরগুনা সদর উপজেলাধীন বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য নবনির্মিত অপেক্ষমাণ কক্ষ ‘ছায়া পরশ’-এর শুভ উদ্বোধন করেন মিজ তাছলিমা আক্তার, জেলা প্রশাসক, বরগুনা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) বরগুনা,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বরগুনা, উপজেলা নির্বাহী অফিসার, বরগুনা সদর, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক , বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলাকালে অপেক্ষারত অভিভাবকদের বসার জন্য একটি সুন্দর, নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকে আরও অভিভাবকবান্ধব করে তুলবে এবং শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে জেলা প্রশাসন বিশ্বাস করে।
জনবান্ধব উদ্যোগে ও জনসেবায় এগিয়ে যাচ্ছে- বরগুনা জেলা প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান