
মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।
জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগে প্রদত্ত তিন বছর মেয়াদী কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে পাথরঘাটা উপজেলাধীন তাসলিমা মেমোরিয়াল একাডেমিতে ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব-এর শুভ উদ্বোধন।
আজ ২৯ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে পাথরঘাটা উপজেলাধীন 'তাসলিমা মেমোরিয়াল একাডেমি'তে শিক্ষার্থীদের বিতর্ক ও ভাষাচর্চার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে 'ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব' এবং বিজ্ঞান চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে সাইন্স ক্লাব এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা মিজ তাছলিমা আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), উপজেলা নির্বাহী অফিসার, পাথরঘাটা; ভারপ্রাপ্ত কর্মকর্তা, পাথরঘাটা থানা; সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং গণমাধ্যমের সহকর্মীবৃন্দ।
এসময় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি উপভোগ্য বিতর্ক প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
বিতর্ক প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি আরও জানান শিক্ষার্থীদের চিন্তার স্বচ্ছতা, যুক্তির ক্ষমতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের নিয়মিত বিতর্ক ও ইংরেজি ভাষা চর্চা এবং বিজ্ঞান চর্চার মাধ্যমে জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হয়ে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান