
মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।
বরগুনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ২০২৬ খ্রি. (১৪৪৮ হিজরি) উপলক্ষে "মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনী" শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল আজ ২৬ আগস্ট ২০২৬ খ্রি. বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভাবগম্ভীর্য ও যথাযথ মর্যাদার সাথে অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশন বরগুনা ও সিরাত একাডেমি বরগুনার সহযোগিতায় এ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন চিফ হুইপ ও সংসদ সদস্য (বরগুনা-২) জনাব মোঃ নূরুল ইসলাম মণি। অনুষ্ঠানটিতে সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরগুনার সুযোগ্য জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।
আলোচনা সভায় বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন পুলিশ সুপার, বরগুনা জনাব মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা) এবং সিভিল সার্জন, বরগুনা ডা: মোহাম্মদ আবুল ফাত্তাহ।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর সাম্য, শান্তি, ও মানবতার আদর্শ এবং তাঁর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। আলোচনা সভা শেষে এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বরগুনা জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সিরাত একাডেমির সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান