
মাওলানা মোঃ আবদুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।
আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ সকাল ১১:০০ ঘটিকায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা মিজ তাছলিমা আক্তার।
সভায় জেলার চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট বিভাগসমূহকে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন, সেবার মান বৃদ্ধি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আরও সমন্বয়ের সাথে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।
সভায় জেলা পর্যায়ের সকল দপ্তরের প্রধানগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান