
মাওলানা মোঃ আবদুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
উক্ত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার। সভায় জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন হাসান শাহীন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, গণমাধ্যমের সহকর্মীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং পূজা মণ্ডপগুলোতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে সার্বিক আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান