রামু প্রতিনিধি:-
মোহাম্মদ আলম
সংবাদ বিবরণী:
কক্সবাজারের রামুর ফতেখাঁরকুল রামপাড়া এলাকায় পুকুরে ময়লা ফেলাকে কেন্দ্র করে এক সংঘর্ষে রূপন কান্তি দে ও তার পরিবারের ৬ জন সদস্য আহত হয়েছেন। গত ১৬ অক্টোবর সকালে রূপন কান্তি দে গংয়ের ওপর কাজলী সেন ও তার সহযোগীদের নেতৃত্বে এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রূপন কান্তি দে রামু থানায় একটি অভিযোগ দায়ের করেছেন, তবে হামলার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।
মামলার এজাহারে বলা হয়, রূপন কান্তি দে গং ৩১ শতকের একটি পুকুর মাছ চাষের উদ্দেশ্যে ইজারা নেন। পুকুরটিকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রেখে নিরাপত্তার কারণে জাল দিয়ে ঘিরে রাখা হয়। এতে প্রদীপ সেনের নির্দেশে কাজলী সেনসহ আরও অজ্ঞাত ৪-৫ জন ব্যক্তি রূপন কান্তি দে এবং তার পরিবারের উপর অতর্কিত আক্রমণ চালায়। এ সময় রূপন কান্তি দে ও তার স্ত্রীকে জখম করার পাশাপাশি তার স্ত্রীর গলায় থাকা এক ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।
স্থানীয়রা এগিয়ে আসায় রূপন কান্তি দে ও তার পরিবার প্রাণে রক্ষা পান। গুরুতর আহত অবস্থায় রূপন কান্তি দে ও অন্যান্য আহত সদস্যদের প্রথমে রামু উপজেলা হাসপাতালে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী রূপন কান্তি দে জানান, "আমরা হামলাকারীদের অপরাধের বিরুদ্ধে মামলা করেছি, কিন্তু এরপর থেকেই আমাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা করছি আমরা। নিরাপত্তাহীনতার ভয়ে দিন কাটছে আমাদের। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।"
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান