
মোঃ মজনু শেখ
বাগেরহাট সদর প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩ নং পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছে মোল্লা ফরহাদ হোসেন। সাবেক এই ছাত্রনেতা-কে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তাঁর শিক্ষা, রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক সম্পৃক্ততা এবং দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পরিচিত মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন।
তার রাজনৈতিক জীবনের হাতে খড়ি হয়েছিল ২০০৮ সালে পিলজংগ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছাত্রদলে যোগদানের মধ্য দিয়ে। পরবর্তীতে তিনি ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে ২০১১ সালে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হন, ২০১৪ সালে পিলজংগ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হতে চেয়েছিলেন কিন্তু তখন নতুন কমিটি দেওয়া হয়নি। বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রীয় ভুমিকা পালনের কারণে ২ বার আওয়ামী লীগের হামলার শিকার এবং ১ টি নাশকতা মামলার আসামি হয়েছিলেন। দলের সকল কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের কারণে তাকে ২০২২ সালে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি খুলনা সরকারি বিএল কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
৩ নং পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা ফারহাদ হোসেন বলেন, গত ১৭ বছর দলের দুঃসময়ে নির্যাতিত ও নিপীড়িত নেতাকর্মীদের পাশে থেকেছি। বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছি। আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক বার হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছি। দল যদি আমাকে দলীয় মনোনয়ন প্রদান করে তাহলে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের কল্যাণে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে কাজ করতে পারব।
তিনি আরো বলেন, গত ১৭ বছরে দলের দুর্দিনে রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। যে কারণে দলের কাছে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি।
আমি যদি চেয়ারম্যান হতে পারি তাহলে পিলজংগ ইউনিয়নের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে কাজ করব এবং মাদকমুক্ত ইউনিয়ন গড়বো। যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং ইউনিয়নে সকল প্রকার চুরি, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজী ও দখলবাজী প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে একটি মডেল ইউনিয়ন গড়ে তুলবো ইনশাল্লাহ।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান