নুর আলাম বিপ্লব নোয়াখালী -- নোয়াখালী কবিরা হাট উপজেলার ৩ নং ধানসিড়ি ইউনিয়নে (সাঃ-১) আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্রি- বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নেতা জামাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহুরুল হক রায়হান তার বক্তৃতায় বলেন এই দেশের নারীর ক্ষমতায়ন করিয়েছে শেখ হাসিনা নারীদের বিধবা ভাতা দিয়েছেন শেখ হাসিনা বয়স্ক ভাতা এই সরকার অবদান, অসহায় মানুষদের আশ্রয়ণ প্রকল্প দিয়েছে আমাদের সরকার, নোয়াখালী খাল এই এলাকার মানুষের স্বপ্ন ছিল যা আমরা বাস্তবায়ন করিয়াছি। বিএনপি ক্ষমতায় এলে এই দেশে মৌলবাদ জঙ্গিবাদের উত্থান হবে, বিএনপি নেতা গয়েশ্বর রায় এর পুত্রবধূ নিপুন রায় লন্ডনে তারেক রহমানের সাথে যোগাযোগ করে দিবা স্বপ্ন দেখে শহরে বিএনপি রাজনীতি মরে গেছে এখন বিএনপির রাজনীতি গ্রামে, প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা সভাপতি হাজী ইব্রাহীম বলেন আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আমাদের যে সকল ইউনিয়নে সম্মেলন শেষ হয়েছে, কিছুদিনের মাঝে নতুন কমিটি ঘোষণা করা হবে, প্রত্যেক ইউনিয়নের প্রার্থীর সংখ্যা অনেক, আমরা আওয়ামী লীগ পরিবার দেখে যোগ্য প্রার্থীকে নতুন পদে আনবো, অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল ধানশিড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল খান আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান বৃন্দ৷ উপজেলার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও স্থানীয় ইউনিয়নের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান