নুর আলাম বিপ্লব(নোয়াখালী)
স্মার্ট হবে স্হানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার, এই স্লোগান দিয়ে জাতীয় স্হানীয় সরকার দিবস ২০২৪পালন করা হয়, কবিরহাট উপজেলায়,পৌর পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়, উপজেলা সভাকক্ষে, উপজেলা সহকারী কমিশনার( ভুমি) অমৃত দেব নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন টিটু, উপজেলা প্রকোশলী কর্মকর্তা হরিকৃশ সাহা,স্থানীয় সরকার অফিসার আলী ইমাম, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম, কবিরহাট প্রেসক্লাবের সম্পাদক( ভাঃ) নুর আলাম বিপ্লব, সহসভাপতি রেজাউল করিম, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবিরহাট পৌরসভার সচিব জনাব আনোয়ারুল আজিম,অনুষ্ঠানে বক্তারা বলেন আজ দেশ ডিজিটাল বাংলাদেশ হতে স্মার্ট বাংলাদেশে প্রবেশ করেছে, মানুষের জীবনের প্রত্যেক স্তরে স্হানীয় সরকারের গুরুত্ব অপরিসীম। বিশেষ অতিথির বক্তৃতায় কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প গুলো তুলে ধরেন। সভাপতির বক্তৃতায় উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত দেবনাথ বলেন স্থানীয় সরকারের উন্নয়ন গ্রামের মানুষের দৌড়গড়ায় পৌঁছেছে।মানুষ গ্রামে বসে ডিজিটাল সেবা পাচ্ছে। ভুমির দুর্নীতি কমেছে। অনলাইনে ১০০% ভুমি কর প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান