আব্দুল্লাহ আল নোমান
শরণখোলা উপজেলা প্রতিনিধিঃ-
নিষেধাজ্ঞার অমান্য করে সুন্দরবনে মাছ ধরা নিয়ে বাগেরহাটের শরণখোলার জেলেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক পক্ষের পাঁচজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের নাংলী টহল ফাঁড়ির অফিস চত্বরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদের ওই দিন রাতে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত জেলেরা জানান, বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর রাজাপুর গ্রামের আলী হোসেন, ধলু বয়াতিসহ একদল জেলে গোপনে নাংলী টহল ফাঁড়ির নিশানবাড়িয়া খালে জাল পেতে মাছ শিকার করেন। এই খবর বনরক্ষদের জানালে তারা বনের খাল থেকে সেই জাল জব্দ করেন। এতে ক্ষীপ্ত হয়ে আলী হোসেন, ধলু ও তাদের সঙ্গী জেলেরা মেরে আহত করেন প্রতিপক্ষের ওই পাঁচ জেলেকে।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান