
ইমাম হোসেন হৃদয়
জেলা প্রতিনিধি
নির্বাচন ও
রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারনে দীর্ঘদিন পর্যটক শূন্য ছিলো কুয়াকাটা সমুদ্র সৈকত। তবে আজ বছরের সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটেছে কুয়াকাটায়। দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকত এখন পর্যটকদের পদচারনায় মুখরিত। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। দঅনেকে বেঞ্চিতে বসে উপভোগ করছে প্রাকৃতিক সৌন্দর্য। কেউবা আবার ঘুরছেন ঘোড়ায় কিংবা ওয়াটার বাইকে। কেও গিয়েছে বিভিন্ন স্পষ্টে বিকাল বেলা ঘুড়তে দেখা গেছে লেবুরবন সহ বিভিন্ন স্পষ্ট গুলোতে দেখা গেছে অসংখ্য জনক পর্যটনের কেও কেও আমার সূর্য অস্ত্র দেখতেও ব্যস্ত অধিকাংশ হোটেল মোটেলের কক্ষ বুকিং রয়েছে । বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। এতে অনেকটা উচ্ছসিত ব্যবসায়ীরা। আগতদের সার্বিক নিরাপত্তায় মাঠে ট্যুরিষ্ট পুলিশের তৎপরতা লক্ষ করা গেছে।
অনেক ব্যবসায়ীরা বলেন, এবছরে আজকেই বেশী পর্যটকের আগমন ঘটেছে। এভাবে পর্যটক আসলে আমরা পিছনের ঘারতি কেটে উঠতে পারব।
কুয়াকাটা এন্টারপ্রাইজর ম্যানেজার জানান, রাজনৈতিক অস্হিরতা কমে যাওয়ায় পর্যটক বেড়েছে, তবে শীত কমলে আরো বাড়বে।
হোটেল মোটেল ম্যানেজারদের সাথে কথা বল্লে জানান যে। , এই বছর আজকে ভাল পর্যটকের আগমন ঘটেছে। প্রায় হোটেলে রুম বুকিং রয়েছে।
টুরিস্ট পুলিশ জোনের ওসি হাসনাইন পারভেজ বলেন, আমরা পর্যটকের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত আছি। বিগত দিনের চেয়ে আজকে প্রচুর পর্যটক বেড়েছে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান