
সংবাদদাতা: মোঃ নুরুল ইসলাম, নিকলী–কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের নিকলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টায় নিকলী উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয়ে উপজেলা বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার (হেলিম)-এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা হায়দার আলী (কাঞ্চন), মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মফিজ উদ্দিন মেম্বার, দামপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ভূঁইয়া, কারপাশা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী রহমত আলী, সিংপুর ইউনিয়ন বিএনপির সদস্য তাউজ মেম্বার, জারুইতলা ইউনিয়ন বিএনপি নেতা সুরুজ মেম্বার, ছাতিরচর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুসা হায়দার মোল্লা, মহিলা নেত্রী খুকু মনি প্রমুখ।
এ সময় ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির সমাপনী বক্তব্যে আলহাজ্ব অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু প্রস্তুতিমূলক সভায় উপস্থিত হয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ দেওয়ার জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি সফলভাবে পালনে নেতাকর্মীদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
পরে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান