
ফখরুদ্দিন তাহসিন,
আমতলী উপজেলা প্রতিনিধ
জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি ২০২৪ সালকে ঘিরে অনুমোদন বিহীন পোস্টার,ব্যানার, বিলবোর্ড,দেয়াল লিখন, আলোকসজ্জা গেট এর উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু হয়েছে। ২৫ নভেম্বর ২০২৩ তারিখের যদি ঘোষণা করা হয়, যদি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের পোস্টার,বিলবোর্ড,ফেস্টুন, দেয়াল লিখন থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের কে নিজ খরচে অপসারণের জন্য ১৯ নভেম্বর ২০২৩ বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকেএকটি প্রজ্ঞাপন জারি করা হয়। উক্ত প্রজ্ঞাপনের পর যেগুলি অপসারণ এখনো হয়নি সে সকল পোস্টার ব্যানার অপসারণে বরগুনার আওতাধীন আমতলী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আবু জাহের, আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন তপু অভিজান চালান। অভিযানে তারা আমতলী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার গুলোর সকল সামগ্রী অপসারণ করেন
এসব ব্যানার-পোস্টার লাগানো আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে। তাই সেগুলো অপসারণে অভিযান শুরু হয়েছে।”
তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিতে হবে। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। এর আগে নির্বাচনী প্রচার নিষিদ্ধ।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান