
ফখরুদ্দিন তহসিন
আমতলী প্রতিনিধি
দুর্নীতি দমন কমিশন দুদক পরিচালিত আমতলী উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হয়েছেন একেএম খায়রুল বাশার বুলবুল এবং সাধারণ সম্পাদক পদ লাভ করেছেন সৈয়দ নুহু উল আলম নবীন।
দুদক পরিচালক এইচএম আক্তারুজ্জামান সাক্ষরিত নিয়োগ আদেশে কমিটির সহ-সভাপতিদ্বয় হলেন এমএ হান্নান ও মো. শাহালম কবির। সদস্যরা হলেন, ফেরদৌসি আক্তার জানু, মিজানুর রহমান সিকদার, নাসরিন জাহান সিপু, সুপ্রিয়া রানী সুইটি এবং আবদুর রহমান সালেহ।
দুদক সূত্র জানিয়েছে ৩ বছর মেয়াদি কমিটি আমতলী উপজেলার প্রশাসনিক এলাকায় কার্যক্রম পরিচালনা করবে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান