
আকতার হোসেন, স্টাফ রিপোর্টার
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জমে উঠেছে স্থানীয় রাজনীতির মাঠ । ইউনিয়ন জুড়ে এখন বইছে নির্বাচনী হাওয়া । সাধারণ মানুষের মুখে মুখে পরিবর্তনের গুঞ্জন । এই নির্বাচনী লড়াইয়ে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন মোঃ কাউসার আলী ।
পেশাগত জীবনে একজন চাকুরীজীবি হলেও মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া এবং নিঃস্বার্থ সমাজসেবার ব্রত নিয়ে তিনি তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন । মোঃ কাউসার আলীর নির্বাচনী মূল দর্শন ও স্লোগান হচ্ছে -
"ক্ষমতার জন্য রাজনীতি নয় , মানুষের সেবা ও অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য "।
মোঃ কাউসার আলী একজন মানবিক মানুষ হিসেবে ইউনিয়নবাসীর হৃদয়ে এরই মধ্যে জায়গা করে নিয়েছেন । তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে সাভারের তিতাস গ্যাস অফিসের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন । দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানবকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ঈদগাহের পাশাপাশি গির্জা, মন্দির ও শ্মশানের উন্নয়নসহ সমাজের অসহায়, দরিদ্র, বিধবা ও দুস্থ মানুষের পাশে আর্থিক ও মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন।
তেঁতুলঝোড়া ইউনিয়ন নিয়ে মহাপরিকল্পনা ও ভিশন-
তেঁতুলঝোড়া ইউনিয়নকে দেশের বুকে একটি আধুনিক, বৈষম্যহীন ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি এক গুচ্ছ যুগান্তকারী মহাপরিকল্পনার ছক তৈরি করে রেখেছেন ।
দুর্নীতিমুক্ত সমাজ গঠন- ইউনিয়ন থেকে ঘুষ, সুদ, দুর্নীতি, মাদক, অবিচার ও নানামুখী সামাজিক বৈষম্য চিরতরে দূর করা হবে ।
জনপ্রতিনিধিদের যথাযথ মূল্যায়ন-প্রতিটি ওয়ার্ডের মেম্বারকে (ইউপি সদস্য) তাদের নিজ নিজ এলাকায় কাজের পূর্ণ স্বাধীনতা, প্ল্যাটফর্ম ও যথাযথ রাষ্ট্রীয় মূল্যায়ন নিশ্চিত করা হবে।
গ্রাম্য আদালতের মাধ্যমে ন্যায়বিচার-সাধারণ মানুষের ছোটখাটো বিরোধ ও কোন্দল নিরসনের জন্য সম্পূর্ণ নিরপেক্ষ বিচারিক কার্যক্রম চালুর মাধ্যমে গ্রাম্য আদালতকে কার্যকর ও শক্তিশালী করা হবে।
ওয়ান-স্টপ নাগরিক সার্ভিস- জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদসহ ইউনিয়নের সকল নাগরিক সেবা সহজে, নির্ভুলভাবে ও দ্রুততম সময়ে জনগণের হাতে পৌঁছে দিতে 'ওয়ান-স্টপ সার্ভিস' চালু করা হবে।
মাদকমুক্ত সমাজ ও যুব পুনর্বাসন-সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করার পাশাপাশি মাদকাসক্ত যুবকদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে নিয়মিত মোটিভেশনাল সেমিনার, কাউন্সেলিং ও সচেতনতামূলক সভার আয়োজন করা হবে।
অবকাঠামো ও জলাবদ্ধতা দূরীকরণ- ভাঙাচোরা রাস্তাঘাটের দ্রুত টেকসই উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে।
নারীর ক্ষমতায়ন- প্রত্যন্ত অঞ্চলের মেধাবী নারী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্বল্পমেয়াদি আইসিটি বা কম্পিউটার কোর্সের ব্যবস্থা করা হবে, যেন নারীরা ঘরে বসেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন।
বেকারত্ব দূরীকরণ ও কারিগরি শিক্ষা-বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে বহুমুখী কারিগরি ও বৃত্তিমূলক (স্বল্পমেয়াদি) প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
তেঁতুলঝোড়া ইউনিয়ন বাসীর প্রতি আকুল আবেদন জানিয়ে মোঃ কাউসার আলী বলেন -
" তেঁতুলঝোড়ার এই মাটি আমার পরিচয়, এই মানুষই আমার সাহস ও শক্তির প্রধান উৎস। আমার পরিকল্পনা, আমার ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, ধৈর্য ও ন্যায়ভিত্তিক আচরণ দিয়ে যতদিন বেঁচে আছি আপনাদের সেবা করে যাবো। আপনাদের দুঃখ-কষ্ট নিজের কাঁধে তুলে নিবো । কাজের মাধ্যমে তেঁতুলঝোড়া ইউনিয়নকে এমন একটি সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই, যা সারা দেশের বুকে উদাহরণ হয়ে থাকবে । যেখানে থাকবে না মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোরগ্যাং । আপনাদের পবিত্র আমানত ও বিশ্বাসের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ " ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তেঁতুলঝোড়া ইউনিয়নের আপামর জনসাধারণ একজন পরীক্ষিত, সৎ এবং যোগ্য অভিভাবক হিসেবে মোঃ কাউসার আলীকে চেয়ারম্যান হিসেবে পেতে চায় ।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান