
সোহেল রিয়ান,তালতলী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার তালতলীতে গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ না নেওয়ার পরেও ঘুষের অভিযোগ এনে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউপি চেয়ারম্যান ফরাজী মো.ইউনুচ।
বুধবার(২৮ ফেব্রয়ারী) বেলা ১ টায় উপজেলার ৭নং সোনাকাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান ফরাজী মো. ইউনুচ বলেন,
আমি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই স্থানীয় শহীদুল্লাহ ডাক্তার সহ একটি প্রতারক মহল,মোটা অংকের টাকার বিনিময়ে রাখাইনদের বিভিন্ন জমি দখলের জন্য ভূয়া ওয়ারিশ সনদ নেওয়ার চেষ্টা করে। আমি তাদের এই প্রস্তাবগুলোতে রাজি না হওয়ায় আমার প্রতিপক্ষসহ ওই প্রতারক চক্র এলাকার সকল উন্নয়নে বাধা গ্রস্থ করতে সক্রিয় রয়েছেন। এরই ধারাবাহিকতায় সোনাকাটা ইউনিয়নের ৮নং ওর্য়াডে সদ্য গ্রাম পুলিশ নিয়োগে
মিথ্যা ঘুষের অভিযোগ এনে সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে বিভিন্ন পত্রিকায় ও টিভিতে একটি সংবাদ প্রকাশ করেন। সেই সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রনোদিত ভাবে আমাকে সামাজিক ভাবে হেও পতিপন্ন করার জন্য সংবাদ প্রকাশ করেছেন। আমি যে বক্তব্য দিয়েছি সেটা কাট-ছাঁট করে প্রকাশ করা হয়। সাংবাদিক ভাইদের ভিডিওতে আমি বলেছি যে গ্রাম পুলিশের চাকরি পাওয়ার জন্য আমার কাছে অনেকেই টাকা দিতে এসেছেন। আমি টাকা না রাখলে পরে আমার স্ত্রীকে ভুল বুঝিয়ে ব্যবসায়িক টাকার কথা বলে বাড়িতে টাকা রেখে যায়। পরে আমি জানতে পারি যে চাকরি পাওয়ার জন্য এই টাকা দিয়ে গেছে। এমন খবর পেয়ে যারা টাকা রেখেছেন তাদের সাথে রাগারাগি করি এবং টাকা ফেরত দিয়ে তাদেরকে বলি চাকরি পাওয়ার জন্য টাকা-পয়সার দরকার নেই। তিনি আরও বলেন,আমার চাকরি দেওয়ার কোন ক্ষমতা নেই তাই ঘুষ নিয়ে চাকরি দেওয়ার প্রশ্নই আসেনা। তাছাড়া যাদের চাকরি হয়নি তারা প্রতিপক্ষদের প্ররোচনায় প্রতিহিংসা পরায়ন হয়ে আমাকে হেও করার চেষ্টা করছেন। আমি ঘুষ না নিয়ে তাদের অন্যায় আবদার নাম মানার কারণে আমার বিরুদ্ধে নিউজ প্রকাশিত হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি প্রকাশিত সংবাদের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান