
ইনতাজুল ইসলাম এনতাজ ঠাকুরগাঁও রিপোর্টারঃ ঠাকুরগাঁও জেলা রানীশংকৈল এবং হরিপুর থানায় ১৮ বোতল ফেনসিডিল ও ৫ গ্রাম হিরোইন সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। রানীসংকৈল থানার মাদক বিরোধী অভিযানে নেকমরদ ইউনিয়নের পারকুডা আমতলী বাজারে আসামি মিলন ২৭ পিতাঃ মোহাম্মদ মঈনুল হক, মাতাঃ মোছাঃ মনোয়ারা বেগম,সাং আরাজী চন্দন রোধাবাড়ী কাশিমপুর ইউনিয়ন, রানীসংকৈল থানার ঠাকুরগাঁও জেলার এক চায়ের দোকানের ভেতর থেকে পাঁচ গ্রাম হিরোইন উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে রানীসংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়। অপরদিকে হরিপুর থানার পুলিশ মাদকবিরোধী অভিযানে ৬ নং ভাতুরিয়া চাপা সার তিসলিয়া এলাকায় জনৈক মুহাম্মদ আনিসুর ৪০, পিতাঃ আলহাজ্ব সামির উদ্দিন,চাপাসার আবাদি ভুট্টা ক্ষেতের পাশে কাঁঠালডাঙ্গী বাজার থেকে বহতী গামি পাকা রাস্তার উপর থেকে ১৮ বোতল ফেনসিডিল উদ্ধারসহ আসামি মোঃ শাকির ৩০, পিতাঃ খতিব সাং রাউত নগর। রানীসংকৈল থানা জেলা ঠাকুরগাঁওয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি বিরুদ্ধে হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। এছাড়াও গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলার সদর থানা ৮ টি, পীরগঞ্জ থানা ৫ টি, বালিয়াডাঙ্গী থানা ৩ টি, রুহিয়া থানা ১ টি, হরিপুর থানা ৩ টি সহ মোট ২০ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান