০৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত অভিযানে সদর উপজেলার পার্ক বাজারে আলুর পাইকারি আড়তে তদারকি করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ০২টি আলু বিক্রয়কারী প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় মোট ৩,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ করতে অনুরোধ জানানোসহ লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।
সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলম এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। সিনিরয় কৃষি বিপনন কার্যালয়ের প্রতিনিধি তদারকি টিমে অংশগ্রহন করেন।
জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান