
রাসেল সেক জামালপুর প্রতিনিধি, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি, জামালপুর জেলার সভাপতি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবুসহ সকল নেতাকর্মীদের দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মার্চ) দুপুরে শহরের তমালতলায় পৌরসভা ও সদর উপজেলা আওয়ামী পরিবারের সমর্থকদের ব্যানারে আসাদুজ্জামান আকন্দ বাবুসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময় চত্বরে এসে সমাপ্ত করে । এসময় বক্তব্য রাখেন, জামালপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ইকরামুল হক নবীন,শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, সাবেক ছাত্রলীগ নেতা আকবর হোসেন পৌর আওয়ামী লীগের সদস্য ইমরান সরকারসহ অন্যান্যরা ।
বক্তরা বলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করায়,ঈগল প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট মামলা দেওয়া হয়। অবিলম্বে বাবুসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবি করেন বক্তারা। অন্যথায় আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারির দেন।
উল্লেখ্য, গত ২৭ডিসেম্বর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ কোটলায় নৌকা প্রতীকের প্রচারকেন্দ্র ভাংচুর ও সহিংসতার ঘটনায় আসাদুজ্জামান আকন্দ বাবুকে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নৌক প্রতীকের সমর্থক মোঃ জাকির হোসেন নামের এক ব্যক্তি।
রাসেল সেক
জামালপুর
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান