
বিশেষ প্রতিনিধি:
রুহুল আমীন খান (উজ্জ্বল)।
“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচির অংশ হিসেবে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে কুইজ প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মৎস্যসম্পদ, মৎস্য চাষ, পরিবেশ ও দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদানসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়।
এ ছাড়া জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা, সমাপনী মূল্যায়ন সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, মাধবপুর, হবিগঞ্জের বাস্তবায়নে আয়োজিত এসব কর্মসূচিতে সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আয়োজকরা বলেন, দেশের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, মাছ চাষে তরুণ প্রজন্মকে উৎসাহিত করা এবং মৎস্য খাতের সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই জাতীয় মৎস্য পক্ষের এ আয়োজন। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বিষয়ে আগ্রহ সৃষ্টি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান