
আকতার হোসেন, স্টাফ রিপোর্টার
সাভারে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়োগ বাতিল এবং দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে মানববন্ধন করেছেন দৃষ্টি প্রতিবন্ধীরা ।
রোববার ( ২৩ আগষ্ট ) বিকেলে সাভার বাজার বাস স্ট্যান্ডের জাতীয় অন্ধ সংস্থা মার্কেটের সামনে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা আয়োজিত এ মানববন্ধনে কয়েক শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নির্বাচিত কমিটি ছাড়া মার্কেটের জমিদারী ভাড়া কেউ উত্তোলন করতে পারবেন না। কেউ অবৈধভাবে ভাড়া দিলে পরবর্তী নির্বাচিত কমিটি তা মেনে নেবে না বলেও জানান তারা।
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মো. আইয়ুব আলী হাওলাদার বলেন, “অবৈধ প্রশাসক মানি না, মানবো না এ সময় তিনি অতিদ্রুত অবৈধ প্রশাসক নিয়োগ বাতিল, নির্বাচন আয়োজন এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তরের দাবি জানান।
এছাড়াও আন্দোলনকারীরা দৃষ্টি প্রতিবন্ধীদের আত্মনির্ভরতা নিশ্চিত করতে মার্কেটের ব্যবস্থাপনায় নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান