
বিশেষ প্রতিনিধি: রুহুল আমীন খান (উজ্জ্বল)।
জনবান্ধব পুলিশিং নিশ্চিত, জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদান এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও সততা বজায় রাখতে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন সিলেট রেঞ্জের সদ্য যোগদানকৃত ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত বিশেষ কল্যাণ সভা ও মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন।
বিশেষ কল্যাণ সভায় জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে সার্বিক পুলিশিং বিষয়ে বক্তব্য দেন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় দায়িত্ব পালনে পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সততার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে মতবিনিময় করেন ডিআইজি। এ সময় জনগণকে দ্রুত, সহজ ও মানসম্মত পুলিশি সেবা দেওয়ার বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
মতবিনিময় সভা শেষে পুলিশ অফিসের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন ডিআইজি। এ সময় তিনি সংশ্লিষ্ট ইউনিটগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কর্মরত কর্মকর্তা ও সদস্যদের দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বজায় রাখার নির্দেশ দেন।
এর আগে জেলা পুলিশ লাইন্সে পৌঁছালে হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে সশস্ত্র সালাম প্রদান করে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো. রাফিউর রহমান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. তানভীর আহাম্মদ, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর, ওসি ডিবি, বিভিন্ন থানার ওসিসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান