নুর আলম বিপ্লব (নোয়াখালী জেলা প্রতিনিধি)
বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এর আয়োজনে নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশির হাট শাখায় ১৬ দিন ব্যাপি পরিচালিত ব্যাবসা ব্যাবস্হাপনা ও উদ্যোগ উন্নয়ন বিষয়ক তরুন উদ্যোক্তাদের প্রশিক্ষণের সমাপনি দিনে উপস্থিত ছিলেন প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এর উর্দ্ধতন কর্মকর্তা রেদোয়ান আহমেদ, প্রশিক্ষণ পরিচালনা করেন দেওয়ান মোঃ ওমার ফারুক।
সমাপনি বক্তব্যে অংশগ্রহণ কারীদের মধ্যে শিউলি আক্তার ও পপি রানি দাস বক্তব্য রাখেন। তারা বলেন প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন রেইজ প্রজেক্ট এর মাধ্যমে আমাদের ২০ জন তরুণ উদ্যোক্তাদের স্বল্প হারে লাভে ঋন প্রদান করেছে এবং ব্যাবসা সংক্রান্ত প্রশিক্ষণের মাধ্যমে আমাদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ ব্যাবস্হপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করছে।ফলে আমাদের ব্যাবসা আরো উন্নতি লাভ করবে।
১৬ দিনের প্রশিক্ষণের শেষে অংশগ্রহণ কারিদের যাতায়াত বাবদ মোবাইলে নগদ একাউন্ট এর মাধ্যমে ৫০০০/ টাকা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান