
মাওলানা মোঃ আবদুল মোতালেব,
স্টাফ রিপোর্টার।
চীফ হুইপ নুরুল ইসলাম মণি'র সাথে বরগুনা জেলা ওলামা দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনস্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর শনিবার রাত ৮ টায় বরগুনা সার্কিট হাউসে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক মতবিনিময় করেছেন দক্ষিণ বাংলার অহংকার বরগুনা ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মণি। এ সময় বরগুনা জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ শাহজালাল রুমি ,জেলা ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাওলানা মোঃ আবদুল মোতালেব, তালতলী উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ খলিলুর রহমান, আমতলী উপজেলা সভাপতি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, বামনা উপজেলা সভাপতি মাওলানা মোঃ হাবিবুর রহমান, সদর উপজেলা সভাপতি মাওলানা মোঃ আবু হানিফ , পৌর সাধারণ সম্পাদক ডাক্তার সুলতান আহমেদ, সহ ওলামা দলের জেলা / উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শুরুতে মাননীয় চীফ হুইপ নুরুল ইসলাম মণিকে বরগুনা জেলা ওলামা দলের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান