নুরআলাম আলাম বিপ্লব নোয়াখালী
নোয়াখালী কবিরহাট উপজেলার ধান শালিক ইউনিয়নে আট টি পোলট্রি ফার্ম এর মোরগ ও মোরগের ঘরগুলো ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ১৭ ই নভেম্বর( শুক্রবার,) বিকেলে নোয়াখালী খালের পাশে অনেকগুলো পোল্ট্রি ফার্ম অবস্থিত , ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে কিছু পোল্ট্রি ফার্ম আংশিক নুর ইসলাম আরিয়ান এগ্রো ফিসারিস আলাউদ্দিন সালাউদ্দিন ইয়াকুব নবীর মালিকানাধীন আটটি ফার্ম ঘূর্ণিঝড়ে একেবারে ভেঙে পড়ে এবং ফার্মে থাকা মোরগ গুলো মারা যায় এস এএফ টি ফিশারিজ এর মালিক নুরুল ইসলাম বলেন দীর্ঘ প্রবাস জীবনের অর্জিত অর্থ গতকাল বিকেলে ঘূর্ণিঝড়ে তিশ লক্ষ টাকার৷ মোরগ ও মোরগের সেটগুলো চোখের নিমিষে শেষ হয়ে যায়, আমি নিঃস্ব হয়ে গেলাম। নোয়াখালী এগ্রো পোলট্রি ফার্ম অ্যাসোসিয়েশনের সম্পাদক বেলায়েত হোসেন বলেন গতকাল ঘূর্ণিঝড়ে আটটি মোরগের পোল্ট্রি ফার্ম একেবারে নষ্ট হয়ে যায়,যাহা ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমির হোসেন বলেন আরিয়ান পোল্ট্রি ফার্মের মালিক আমাকে জানিয়েছে কয়েকটা পোল্ট্রি ফার্ম ঘূর্ণিঝড়ে উড়ে গেছে, আগামীকাল ক্ষতিগ্রস্ত ফার্ম গুলো দেখতে যাব, কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, উপজেলার অধিকাংশ পোল্ট্রি ফার্মগুলো নিবন্ধন বিহীন, যার কারনে কোন সমস্যা হলে সাথে সাথে আমাদেরকে অবহিত করে না, ঘূর্ণিঝড়ে পোলট্রির্ফাম ক্ষতি হলে তাহা আমরা সরোজমীনে গিয়ে দেখবো।।।।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান