
মোঃ শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ-
খুলনার দিঘলিয়া উপজেলায় আইন-শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে , উপজেলা নিবার্হী অফিসার বলেন, মাদক, বাল্যবিবাহ , কিশোর গ্যাং, ইভটিজিং এর পাশাপাশি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্থানীয় নির্বাচনকে সামনে রেখে অচিরেই অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করা হবে। অস্ত্রধারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে বলে সকলকে আশ্বস্ত করেন ।
পাশাপাশি মাদক ও বাল্যবিবাহ রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ এবং উপজেলার খেয়াঘাটে অতিরিক্ত টোল উত্তোলন ও অতিরিক্ত যাত্রী উত্তোলন বিষয় নজরদারি বৃদ্ধির পাশাপাশি সরকারি খাস জমি অবৈধ দখল উদ্ধার, বাজার তদারকির পাশাপাশি মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়াও তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
দিঘলিয়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা সোমবার ( ২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার সুজন দাশ গুপ্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,
উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহাবুবুল আলম , অফিসার ইনচার্জের হাওঃ সানোয়ার হোসাইন মাসুদ, আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ হালিম ।
আরো উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুল রকিব মল্লিক , মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, কৃষি কর্মকর্তা , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমা আক্তার,
উপজেলা খাদ্য কর্মকর্তা , সেনহাটি ইউপি প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, গাজীরহাট ইউপি প্রশাসক কাপিল বসাক,উপজেলা প্রকল্প কর্মকর্তা জামাল হোসাইন, উপজেলা
তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবমিতা দত্ত , জনস্বাস্থ্য প্রকৌশল , যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন , পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম , উপজেলা তথ্য ও আইসিটি কর্মকর্তা এবং বারাকপুর ইউপি প্রশাসক পুষ্পেন্দু দাস, আনসার ভিডিপি কর্মকর্তা মমতাজ বেগম,ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুল ইসলাম,
শ্রমিক কল্যাণ ফেডারেশনের খান গোলাম রসুল, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ মোজাম্মেল হোসেনের, পলি আক্তার ।
দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান