
মোঃ শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক খুলনাঃ-
খুলনার দিঘলিয়া উপজেলায় নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন সহ তিন জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ঘোষিত ১৯ নভেম্বর লক ডাউন কর্মসূচি পালন ও নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনকে তার নিজস্ব বাসভবন থেকে এবং উপজেলার হাজীগ্ৰামে মনির শেখের পুত্র আবু হানিফ, পানিগাতী গ্ৰামের মৃত সামাদ মিনার পুত্র মোতালেব মিনাকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও থানা পুলিশ যৌথভাবে (১৮ নভেম্বর) রাতে আটক করেছে। আটককৃতরা ঐক্যবদ্ধ ভাবে নাশকতার পরিকল্পনা করছিল বলে পুলিশ জানায়। ২০২৪ সালের ২৭ আগষ্ট সোহেল পারভেজ কাকন বাদী হয়ে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করে মামলা নাম্বার -১১ ঐ মামলায় দূ'জনকে এবং অন্য আরেকটি মামলায় আরেকজনকে চালান দেওয়া হয়েছে।
এর পূর্বে ১৩ নভেম্বর রাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ কচিকে একই মামলায় আটক দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেন।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অরূপ কুমার চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা কী ধরনের নাশকতার পরিকল্পনা করছিলেন এবং এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি । ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে আটককৃতদের ইতিমধ্যে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান