
জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু
বলেন,বাংলাদেশে আওয়ামীলীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। কিন্তুু ক্ষমতায় গেলে আওয়ামীলীগ,বিএনপি দুটি দলের চরিত্র একই রকম দেখা যায়।
ক্ষমতার অপব্যবহার বিদেশে টাকা পাচার, দুর্নীতিসহ নানা ও
ক্ষমতার অপব্যবহার, বিদেশে টাকা পাচার, দুর্নীতি সহ নানা স্বজন প্রীতিতে আওয়ামী লীগ, বি এন পির মতই। যা খুবই দুঃখজনক। দুটি দলেই জনগণের কথা চিন্তা করেনা। কারণ কৃষকের ব্যাংক ঋণের সুদের টাকা জমা না দিলে গ্রেফতারী পরোয়ানা হয়। অথচ নাসা গ্রুপের ২৫২ কোটি টাকা মাফ করে দিয়েছে জনতা ব্যাংক। আমি, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী কে বলছি, এসব অনিয়ম ও টাকা পাচারের বিষয়ে তদন্ত কমিটি করে অনিয়ম দূর করার। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, জাতীয় পার্টি ৩০০আসনে মনোনয়ন দেবে। নেত্রকোনা ৩ আসনটি তিনশত আসনেও থাকবে জুটে গেলেও থাকবে জসিমের নাম। জাতীয় পার্টির কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি আব্দুল আওয়ালের আউয়ালের সভাপতিত্বে এই সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতীয় পার্টির কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইসলাম এমপি, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল, জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নেত্রকোনা ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী জসিম উদ্দিন ভূঁইয়া। জাতীয় পার্টির জেলা সভাপতি এডভোকেট লিয়াকত আলী খান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান