
মোঃ ইলিয়াস হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম কুড়িগ্রাম জেলায় শুভ আগমন করেছেন।
তার এই আগমন উপলক্ষে জেলা স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব সোহেল হোসেন কায়কোবাদ আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার বিশিষ্ট আইনজীবী, কুড়িগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট বজলুর রশিদ , আরো উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আবুল কাশেম সরকার সহ আরো কয়েকজন আইনজীবী প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে তাকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান