নুর আলাম বিপ্লব-
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নোয়াখালী জেলার কবিরহাট উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জহিরুল ইসলাম জহিরকে আহ্বায়ক, ইব্রাহিম ফরহাদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং তানভীর হাসান জহিরুল ইসলাম হৃদয়কে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) তারিখে নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ফারহান আসলাম রাজু, জাফর উদ্দিন জুয়েল, গোলাম সারোয়ার নোমান, জসিম উদ্দিন মিশু, আকরাম উল্লাহ, সৌরভ হোসেন মিলন, মুরাদ হোসেন রাব্বি, আবু ফাহাদ, এ কে রকি চৌধুরী, জাহিদুল ইসলাম ইমন, তৌহিদুল ইসলাম রিফাত, রহুল আমিন রুবেল, সাফায়েত হোসেন বিজয়, মিজানুর রহমান মিজান, ইসতিয়াক আহমেদ ফয়সাল, মোঃ আল আমিন ও আবদুর রহিম দুলাল।
এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মো. জাওয়াদুর রহমান চৌধুরী আনান, আহম্মদ হোসেন হৃদয়, মো. রবিউল হোসেন রবি, মো. রাহাত, মো. জাবেদ হোসেন আসিফ, নুর নবী দিপু, মো. শাওন, মো. রুবেল, ইয়াদ হোসেন রিদয় ও মশিউর রহমান শুভ।
অনুমোদিত কমিটির নির্দেশনায় বলা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে কবিরহাট উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংগঠনের নেতাকর্মীরা। গতকাল মোতালেব হোসেন মামুন আহ্বায়ক ও ইমতিয়াজআহমেদ রিজনকে সদস্য সচিব করে কবিরহাট পৌর ছাএ দলের কমিটি ও দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান