
নুর আলাম বিপ্লব -
নোয়াখালীর কবিরহাট উপজেলার চর মণ্ডলিয়া এলাকায় সাত মাসের অন্তঃসত্ত্বা এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, তরুণীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ ইসমাইলের নাম উল্লেখ করেছেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবিতে ৮ আগস্ট বিকেল ৫টায় ভুক্তভোগীর পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা দাবি করেন, এর আগে তাদের ভুল বুঝিয়ে অভিযুক্তদের পক্ষে একটি মানববন্ধন করানো হয়েছিল। পরবর্তীতে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার পর তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন বলে জানান।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, আবার প্রকৃত অপরাধীও যেন কোনোভাবেই পার না পান—এ জন্য নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
পরিবারের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে কবিরহাট থানায় মামলা দুজনকে আসামি করে একটি দায়ের করেছেন । কিন্তু তার কোন কার্যকারিতা এখনো শুরু হয়নি।
ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে এখন এলাকাবাসীর অন্যতম প্রধান দাবি—ভুক্তভোগীর গর্ভের সন্তানের প্রকৃত পিতা শনাক্ত করতে আইনানুগ প্রক্রিয়ায় ডিএনএ পরীক্ষা করা।
বিক্ষোভকারীদের দাবি, ডিএনএ পরীক্ষা ও অন্যান্য বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে প্রকৃত সত্য বেরিয়ে এলে কার বিরুদ্ধে অভিযোগের সত্যতা রয়েছে, তা স্পষ্ট হবে। এরপর তদন্তে অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
স্থানীয় সচেতন মহলের ভাষ্য, মানববন্ধন বা সামাজিক চাপের মাধ্যমে নয়, বরং নিরপেক্ষ তদন্ত, সাক্ষ্য-প্রমাণ ও বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা উচিত।
একই সঙ্গে ভুক্তভোগী তরুণী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
এ বিষয়ে কবিরহাট থানার ওসি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান