নুর আলাম বিপ্লব নোয়াখালী -
কবিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল দশ ঘটিকায় বঙ্গবন্ধুর ম্যুরালে ও উপজেলা চত্বরে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, কবিরহাট পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ,,বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রী এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবিরহাট পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সম্পাদক জহিরুল হক রায়হান, আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অমৃত দেবনাথ, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা ওবায়দুল হক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এস কে দেবনাথ, কবিরহাট প্রেসক্লাবের সম্পাদক নুর আলাম বিপ্লব( ভাঃ) কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিজ্জমান,অনুষ্ঠানে বক্তারা বলেন ৫২ বছর পর আজও স্বাধীনতা বিরোধীরা দেশ নিয়ে চক্রান্ত করছে শহীদের রক্তের বিনিময়ে আমরা শোষণ বঞ্চনা বিহীন একখন্ড মানচিত্র পেয়েছি, আজও অনেক বুদ্ধিজীবীর সন্তানেরা জানেনা তাদের বাবারা লাশ কোথায়, অনুষ্ঠান শেষে মাওলানা আইয়ুব আলী ও সবাই মিলে শহীদ বুদ্ধিজীবীদের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করেন।।।
সম্পাদক ও প্রকাশক : আজিজুর
রহমান
নির্বাহী সম্পাদক : মাহফুজুর
রহমান